Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনিল কাপুরের সিনেমা ছাড়ার কারণ জানালেন উপাসনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

অনিল কাপুরের সিনেমা ছাড়ার কারণ জানালেন উপাসনা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের পরিচিত মুখ উপাসনা সিং। নব্বইয়ের দশকের দিকে বেশ নিয়মিত ছিলেন পর্দায়। বলিউড সিনেমায় ছোটখাটো চরিত্রে প্রায়ই তাকে দেখা যেত। তবে এখন আর সিনেমার পর্দায় নিয়মিত নন তিনি। 

বলিউডে কাটিয়েছেন অনেক বছর। নায়িকা হতে পারেননি। তবে নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে। কিন্তু দীর্ঘ কেরিয়ারে একাধিক তিক্ত অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। সেই গল্পই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী উপাসনা সিং।

অভিনেত্রীর সঙ্গে মাত্র ১৭ বছর বয়সে এমন কিছু ঘটেছিল, যা তিনি আজও ভুলতে পারেননি উপাসনা। কাস্টিং কাউচ নিয়ে যে গল্প অভিনেত্রী বলেছিলেন, তা সত্যিই অবাক করার মতো। মধ্যরাতে একজন দক্ষিণী পরিচালক কীভাবে তাকে হেনস্থা করেছিলেন, সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন উপাসনা।

অভিনেত্রীকে রাতের বেলায় ডেকে পাঠান পরিচালক। মধ্যরাতে আসতে না পারার অজুহাত দিলে উপাসনার কাছে গাড়ি পাঠিয়ে দেওয়ারও কথা বলেন তিনি। দক্ষিণের একজন পরিচালক তাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাড়িতে সব আত্মীয়-স্বজনদের কথাও বলেছিলেন অভিনেত্রী।

তারপর একদিন পরিচালক ফোন করে অভিনেত্রীকে হোটেলে বসার আমন্ত্রণ জানান। পরিচালককে অভিনেত্রী বলেছিলেন, তিনি পরের দিন আসবেন না, কারণ সেই মুহূর্তে তার হোটেলে পৌঁছনোর উপায় নেই। সেই কথা শুনে পরিচালক উপাসনাকে বলেন, ‘গাড়ি পাঠাচ্ছি, তুমি হোটেলে এসো’।

পরিচালক জানতে চেয়েছিলেন, তার প্রস্তাবের অর্থ বুঝেছিলেন কি না। উপাসনা জানিয়েছিলেন, তিনি সবটাই বুঝেছেন। এরপর সেই পরিচালকের সঙ্গে আর কাজ করেননি তিনি। অনিলের বিপরীতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেন অভিনেত্রী।

Advertisement

অনিল কাপুর সিনেমা উপাসনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম