Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নচিকেতা ও জয় শাহরিয়ারের অ্যালবাম ‘তথাগত’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

নচিকেতা ও জয় শাহরিয়ারের অ্যালবাম ‘তথাগত’

Advertisement

প্রকাশ পেল নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম `তথাগত'। এক গান প্রকাশের যুগে সাত গানের এই অ্যালবাম প্রকাশ করেছে আজব রেকর্ডস। বাংলা গানের কিংবদন্তি নচিকেতার সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের এ অ্যালবামে গান লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়। ‘তথাগত’ অ্যালবামের গানগুলো হলো আরেকটিবার বাঁচো, কেউ নেই ভালো, কিংবা তোমার কেউ না, উটপাখি ও কথারা।

এ প্রসঙ্গে নচিকেতা বলেন, জয়ের গান আমার ভালো লাগে। গানের প্রতি জয়ের নিবেদন প্রশংসনীয়। ওর সঙ্গে পুরো অ্যালবাম করতে ভালো লেগেছে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো। 

অ্যালবাম নিয়ে জয় শাহরিয়ার বলেন, নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। এর আগে বিশ্বদার সঙ্গে অ্যালবাম করেছিলাম ২০১৬ সালে। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে আমাদের গান।

‘তথাগত’ অ্যালবামটি শোনা যাচ্ছে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকসহ সারাবিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এই অ্যালবামের গান।

Advertisement

নচিকেতা জয় শাহরিয়ার ‘তথাগত’

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম