Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বন্যা নিয়ে অপু বিশ্বাসের নতুন পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

বন্যা নিয়ে অপু বিশ্বাসের নতুন পোস্ট

Advertisement

দক্ষিণাঞ্চলের পর এবার অতিবৃষ্টি আর ভারতে থেকে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ নদ-নদীতে পানি বেড়েই চলেছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রংপুরের চার জেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এমন পরিস্থিতিতে ওই অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।

তবে অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো, আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।

মুহাম্মদ ইউনুস নামে আরেকজনের বলেন, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোনো কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক। নাজিম খান লিখেছেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ, যার যার সামর্থ্য অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদ-নদী বিধৌত রংপুর অঞ্চলের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপৎসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চল ঢুকে পড়েছে। 

স্বল্প মেয়াদি বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উঠতি আমন ধান ও শীতকালীন শাক-সবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও।

Advertisement

ঢালিউড অপু বিশ্বাস উত্তরাঞ্চলে বন্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম