Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতাল থেকে যে বার্তা দিলেন গুলিবিদ্ধ গোবিন্দ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

হাসপাতাল থেকে যে বার্তা দিলেন গুলিবিদ্ধ গোবিন্দ

Advertisement

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

গোবিন্দ হাসপাতাল থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এই ভিডিও বার্তাতে অভিনেতা বলেছেন, ‘আমি আপনাদের সবার আশীর্বাদে ভালো আছি। ভুলবশত গুলি চলেছিল, অপারেশন করে গুলি বের করা হয়েছে। চিকিৎসক আর আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই। চিন্তা করবেন না আমার জন্য।’

এর আগে গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহা এএনআইকে বলেন, গোবিন্দ কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এ সময় উনি ওনার লাইসেন্স করা বন্দুক আলমারিতে রাখছিলেন। তখন বন্দুক ওনার হাত থেকে পিছলে পড়ে যায়, আর গুলি বের হয়ে সোজা পায়ে গিয়ে লাগে।

গোবিন্দ আজ যে অনুষ্ঠানে যোগদানের জন্য কলকাতাতে যাচ্ছিলেন, সেই অনুষ্ঠানের কারণেই সুনীতা কলকাতাতে আছেন। হাসপাতালে গোবিন্দার সঙ্গে তার কন্যা টিনা আছেন। 

হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 

Advertisement

হাসপাতাল গুলিবিদ্ধ গোবিন্দ বার্তা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম