Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কেন পার্টিতে গিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন সালমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম

কেন পার্টিতে গিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন সালমান

Advertisement

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরিকল্পিত কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে পার্টিতে বান্টি ওয়ালিয়ার ওপর রাগে ফেটে পড়েছিলেন বলিভাইজানখ্যাত সালমান খান। ঝামেলা থেকে প্রায় হাতাহাতি শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হলে অভিনেতা সঞ্জয় দত্তের আপ্তসহায়ক ধর্ম ওবেরয় এসে বিষয়টি সামাল দেন। পার্টি থেকে বান্টি ওয়ালিয়াকে সরিয়ে নিয়ে যান তিনি।

ঘটনা ২০১১ সালের। সেই সময় সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সেখানেই এমন ঘটনা ঘটান সালমান খান। 

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা যায়, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সেখানে এক প্রযোজকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সালমান। পার্টিতে বান্টি ওয়ালিয়া নামে এক প্রযোজকের সঙ্গে তর্কে জড়ান ভাইজান। এমনকি হাতাহাতির পর্যায় পৌঁছায় সেই বাকযুদ্ধ। এ ঘটনার কারণ ছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। 

সালমান খান বরাবরই এমন বিতর্কে জড়িয়ে যান। কখনো প্রেমিকার তালিকা, কখনো আবার কৃষ্ণসার হরিণ হত্যা। বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউড ভাইজান। বান্টি ওয়ালিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সালমানের। আগে থেকেই বান্টির সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক ছিল না ভাইজানের। সালমানের ভাই সোহেল খানের সঙ্গে একটি ব্যবসা করার কথা ছিল বান্টির। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে পার্টিতে অন্য একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

সেই সময়ে ক্যাটরিনা কাইফ প্রযোজক হিসাবে কাজ শুরু করার কথা ভাবছিলেন। ফরাসি ছবি ‘সুইন্ডলার্স’-এর হিন্দি সংস্করণ করার পরিকল্পনা ছিল তার। এ ছবিতে নিজের বোন ইসাবেলাকেই নায়িকার চরিত্রে রাখতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই ফরাসি ছবির স্বত্ব কিনে ওঠা হয়নি অভিনেত্রীর। তখন বান্টি ওয়ালিয়া সেই ফরাসি ছবির স্বত্ব কিনে নেন। এতেই চটে যান সালমান।

Advertisement

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম