Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীর্ঘ দু’বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন অ্যালেন শুভ্র

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

দীর্ঘ দু’বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন অ্যালেন শুভ্র

ছবি: সংগৃহীত

Advertisement

অভিনেতা হিসাবে নাটকে বেশ সুনাম কুড়িয়েছেন উদীয়মান তরুণ অভিনেতা অ্যালেন শুভ্র। সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই নিজেক গুটিয়ে নিয়ে আড়ালে চলে যান। 

দীর্ঘ দুবছরের বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন তিনি। শুরু করেছেন একটি নাটকের কাজ। ‘দেনা পাওনা’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন এ অভিনেতা। এটি রচনা ও পরিচালনা করছেন কে এম সোহাগ রানা। 

নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। 

অভিনয়ে ফেরা প্রসঙ্গে অ্যালেন শুভ্র বলেন, ‘আবার কাজ শুরু করলাম। নানা কারণে এতদিন একটু বিরতি নিয়েছিলাম। তবে এখন থেকে নিয়মিত হব।’

এর আগে ২০১৮ সালে নির্মাতার অভিযোগে নিষিদ্ধ হন এই অভিনেতা। নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা নিয়াজ মাহবুবের গায়ে হাত তোলায় নাটকের বিভিন্ন সংগঠন মিলে তিন মাস সব ধরনের শুটিং থেকে বিরত থাকার নির্দেশ দেন তাকে। 

Advertisement

অ্যালেন শুভ্র

Advertisement

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম