Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কেবিসিতে ৭ কোটি টাকা জিতলে যা করবেন অভিষেক বচ্চন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

কেবিসিতে ৭ কোটি টাকা জিতলে যা করবেন অভিষেক বচ্চন

Advertisement

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-কেবিসি। কেবিসি ১৬ সিজনে আগামী পর্বে দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চন, সুজিত সরকার ও লেখক অর্জুন সেনকে। 

‘আই ওয়ান্ট টু টক’-ছবির প্রচারে এবার এই গেম শো-তে হাজির হতে চলেছেন এ তিনজন। সেখানেই ৭ কোটি টাকা জিতলে তারা তা দিয়ে ঠিক কে কী করতে চান সে কথাই জানিয়েছেন কেবিসির অনুষ্ঠানে।

লেখক অর্জুন সেন বলেন, ৭ কোটি টাকা জিতলে এয়ার ফোর্স ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে খেলার ইচ্ছা রয়েছে আমার। পরিচালক সুজিত সরকার রাস্তার কুকুরদের সহায়তাকারী একটি এনজিও মানালি স্ট্রেসকে সাহায্য করার কথা জানিয়েছেন। তবে ৭ কোটি দিয়ে কী করতে চান সে কথা বললেন অভিষেক বচ্চন?

কিছুটা রসিকতা করে এ অভিনেতা বলেন, ‘আমি কৌন বনেগা ক্রোড়পতি র্যাপ পার্টি ফান্ডে খেলব।’ তিনি বলেন, ‘যদি আমরা ৭ কোটি টাকা প্রাইজমানি পাই, তাহলে আমি ঘোষণা করছি যে, আগামী দুদিন কোনো শুটিং করব না। আমরা সবাই ছুটি কাটাতে গোয়া যাচ্ছি।

তার এ কথাতেই সবাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এর পরই অভিষেক তার বাবার আইকনিক ‘৭ কোটি'র লাইনটি নকল করে বসেন।’ তার কাণ্ডে অমিতাভসহ সেটে উপস্থিত সবাই হাসতে শুরু করেন। 

এই মজার মধ্যেই পারিবারিক ঐতিহ্যের কথা শেয়ার করে জুনিয়র বচ্চন বলেন, ‘আমার বাড়িতে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসেন, সেই সময় যদি কেউ কোনো প্রশ্ন করেন, তাহলে ছোটরা এভাবেই সম্মিলিতভাবে চিৎকার করে বলেন, ৭ ক্রোর।’ অভিষেকের এমন কাণ্ডে সবাই তখন হতবাক হোন।

Advertisement

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম