Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মন্দিরা অভিনীত নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

মন্দিরা অভিনীত নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

ছবি : সংগৃহীত

Advertisement

জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিষেক করা সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। পেয়েছেন প্রশংসা। দেশের সীমানা পেরিয়ে 'কাজলরেখা' মুক্তি পেয়েছে বিদেশেও।

তবে এবার মুক্তির অপেক্ষায় আছে মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। এতে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন মিঠু খান। এবার এ সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন নায়িকা। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রিমিয়ার হয়। লাস ভেগাসের আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে এ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমাটির মুক্তির জন্য আমিও অপেক্ষায় আছি। প্রথম সিনেমা দিয়ে সবার বাহবা পেয়েছি। আশাকরি এটিও সবার পছন্দ হবে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ারে সবাই সিনেমাটির প্রশংসা করেছে। তাতে প্রত্যাশা আরও বেড়ে গেছে।’ 

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সে সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।

Advertisement

ঢালিউড মন্দিরা চক্রবর্তী আরিফিন শুভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম