Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পর এখনো হানিমুন শেষ হয়নি সোনাক্ষী-জাহিরের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম

বিয়ের পর এখনো হানিমুন শেষ হয়নি সোনাক্ষী-জাহিরের

Advertisement

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল চলতি বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এ তারকা দম্পতির বিয়ে নিয়ে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন। 

এদিকে বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে গেলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তারা। এর আগে সোনাক্ষী-জাহির আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন। এবার তারা ইতালিতে ঘুরতে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। এ দম্পতিকে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সেখানকার বাজার থেকে তিনি অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন।

আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতেও দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন, যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন—আমি তোমাকে ভালোবাসি।

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির ইকবাল। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী। 

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু অভিনেত্রী সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সঙ্গেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এ জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

Advertisement

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম