Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের সমালোচনার মাঝে অভিষেকের এ কেমন মন্তব্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের সমালোচনার মাঝে অভিষেকের এ কেমন মন্তব্য

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো বিচ্ছেদের গুঞ্জন চলছে। নেটিজেনদের সমালোচনার যেন শেষ নেই। একের পর এক সমালোচনা করেই চলেছেন। এমন পরিস্থিতিতে অভিনেতা অভিষেক বচ্চন বললেন, ‘আমি শুধুই হাতের পুতুল!’ 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই শুধু জল্পনা— বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এ প্রসঙ্গে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। কোনো প্রতিক্রিয়া মেলেনি উভয়ের কাছ থেকে। 

সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গেছে। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সেদিন সামাজিক যোগযোগমাধ্যমে মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক। আসলে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা। আকার-ইঙ্গিতে নানা বার্তা প্রকাশ্যে এসেছে।

ক্যারিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। একসময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের। কঠিন সময়ে অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন। সম্প্রতি ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। 

অভিষেক বলেন, ক্যারিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির বড় বড় পরিচালকের ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না।

এর পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বদলে যায় জীবন। সুজিত সরকারের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিষেক বচ্চন। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমি সেটাই করেছি, যেটা আমার পরিচালক বলেছেন। এ ক্ষেত্রে পুরো কৃতিত্ব সুজিতের। আমি শুধুই ওর হাতের পুতুল। অভিষেক বলেন, প্রতিটি ছবিতেই অনেক পরিশ্রম থাকে। কাজ এমন করাই উচিত যা ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। অভিনেতা হিসাবে এই চেষ্টাই করে যেতে হবে— এমনই বিশ্বাস অভিষেকের।

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম