Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের জন্মদিনে এক হলেন অভিষেক-ঐশ্বরিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

মেয়ের জন্মদিনে এক হলেন অভিষেক-ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। অনেকদিন ধরেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে ভারতীয় গণমাধ্যম সয়লাব। তবে সে গুঞ্জনের মধ্যেই হঠাৎ একসঙ্গে দেখা গেল তাদের।

সম্প্রতি মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিনের পার্টিতে অভিষেক এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা যায়। সে পার্টির বেশকিছু ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল!

জানা যায়, গত ১৬ নভেম্বর ছিল আরাধ্যর জন্মদিন। সে উপলক্ষ্যে এক জমকালো পার্টির আয়োজন করা হয়। সেখানে ঝলমলে পোশাকে দেখা যায় আরাধ্যকে।

আর মেয়ের জন্মদিনে নিজেদের সব বিভেদ ভুলে একাট্টা হন অভিষেক-ঐশ্বরিয়া।

আরাধ্য’র জন্মদিনের পার্টি আয়োজনের পেছনে ছিল প্লেটাইম ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা মেলে অভিষেক এবং ঐশ্বরিয়ার।

ভিডিও বার্তায় তারা দুজনেই প্লেটাইম ইন্ডিয়াকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

Advertisement

অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই

Advertisement

আরও পড়ুন

অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

কবে বিয়ে করবেন, জানালেন সুমাইয়া হিমি

কবে বিয়ে করবেন, জানালেন সুমাইয়া হিমি

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম