Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন অভিনেত্রী সেলমা বেলয়ারকে বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সি এই অভিনেত্রীর বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। 

ক্রুয়েল ইনটেনশনস ও হেলবয় সিনেমায় অভিনয়ের জন্যে পরিচিত ৫৪ বছর বয়সি এই অভিনেত্রীকে রোববার সন্ধ্যায় বিমানে ঘটে যাওয়া ঘটনার সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। 

পুলিশের বিবৃতি অনুযায়ী, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সেলমাকে হেফাজতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। 

এদিকে ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, বিশৃঙ্খলা বা বেআইনি আচরণের ক্ষেত্রে ডেল্টার কোনো ছাড় নেই। কারণ আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সবার আগে। 

সোমবার নিউইয়র্কের কুইন্স বরোর একটি আদালতে হামলার অভিযোগে সেলমার শুনানি হয়। অনলাইনে প্রকাইশত শুনাননির একটি ভিডিও ক্লিপ অনুযায়ী, গ্রেফতারের সময় দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তাকে লাথি মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পরে তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে এক নার্সকেও লাথি মারার অভিযোগ আনা হয়েছে।

তবে অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, বিমানে থাকাকালে সেলমার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। এর জেরেই তিনি এই আচরণ করেন। এর আগে একাধিকবার নিজের মাল্টিপল স্ক্লেরোসিস রোগের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে জানান এই অভিনেত্রী। ২০১৮ সালে তার শরীরে অটোইমিউন রোগ শনাক্ত হয়।     

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

এখনো শীর্ষে অপূর্ব

বিশেষ ফিচার ... এখনো শীর্ষে অপূর্ব

আরও পড়ুন

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রীর প্রেমিক

সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী

সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী

সিদ্ধান্ত থেকে সরে কেন নাগাকে বিয়ে করলেন শোভিতা?

সিদ্ধান্ত থেকে সরে কেন নাগাকে বিয়ে করলেন শোভিতা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম