Logo
Logo
×

Advertisement

বিনোদন

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

অভিনেতা আরজে মিতে। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে মারা গেছেন।’

২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের সামনে আসেন মিতে। এতে তিনি রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন। ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা পান ব্রায়ান ক্র্যানস্টন।

প্রতিবেদনে বলা হয়, সেরিব্রাল পালসি বা মস্তিষ্কজনিত পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন মিতে। নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজটিতে চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন তিনি। পাশাপাশি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির পক্ষে কাজ করেন।

শন রেইলি জানান, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি মিতে ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত সিরিজ হিসেবে পরিচিত। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজ হিসেবে এটির নাম উল্লেখ করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

বিদ্যুৎ জামওয়ালের কীর্তিতে নেটদুনিয়ায় তোলপাড়

বিদ্যুৎ জামওয়ালের কীর্তিতে নেটদুনিয়ায় তোলপাড়

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

আরও পড়ুন

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম