বিদ্যুৎ জামওয়ালের কীর্তিতে নেটদুনিয়ায় তোলপাড়
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে পা রাখছেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। অভিনয় হোক কিংবা অ্যাকশন হিরো— সবখানেই ‘ওস্তাদ’ তিনি। বলিউডের অ্যাকশন হিরো হিসেবে তিনি যেমন সাবলীল, ঠিক তেমনই শরীর বিভঙ্গে ১০ গোল দেওয়ার ক্ষমতা রাখেন এ অভিনেতা!
আর এহেন ‘পাওয়ার প্যাকড অ্যাকশন’ দক্ষতার সুবাদেই হলিউডের প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত ‘স্ট্রিট ফাইটার’ সিনেমায় ‘ধালসিম’-এর মতো বিশ্বখ্যাত লাইভ-অ্যাকশন গেমিং চরিত্রও বাগিয়ে নিয়েছেন বিদ্যুৎ জামওয়াল। এবার সেই সিনেমার প্রচার অনুষ্ঠানেই এক কাণ্ড ঘটালেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন ওঠে।
২০ মিনিটের একমুহূর্তের জন্য়ও চোখের পলক ফেলেননি তিনি। একসময়ে অভিনেতার চোখ থেকে পানি গড়াতেও দেখা যায়। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটদুনিয়ার বাসিন্দাদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
মুম্বাইতে আয়োজিত হলিউড সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন একটি ভিডিওতে দেখা গেছে, যেখানে অভিনেতা বিদ্যুৎ জামওয়াল মঞ্চে দাঁড়িয়ে একনাগারে ১৫ মিনিট শ্বাস আটকে রেখেছেন। শুধু তাই নয়, এরপর দর্শকদের দিকে ২০ মিনিট নিষ্পলক চেয়েছিলেন। এই ২০ মিনিটে একমুহূর্তের জন্য়ও চোখের পাতা ফেলেননি এ অভিনেতা।
আসলে দীর্ঘ যোগাভ্যাস থেকেই এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন বিদ্যুৎ জামওয়াল। অভিনেতা বলেন, শ্বাস আটকে রাখা বা নিষ্পলক চেয়ে থাকার এহেন কৌশলী তিনি ‘পতঞ্জলি যোগসূত্র’ থেকেই শিখেছেন।
কিন্তু আচমকাই কেন মঞ্চে এহেন গায়ে কাঁটা ধরানো স্টান্ট দিলেন? এই ডেমোনস্ট্রেশনের নেপথ্যের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তরুণ প্রজন্মকে ‘ধৈর্য ধরার’ পরামর্শ দেন ‘কমান্ডো’ অভিনেতা।
দ্রুত ফল পাওয়ার পেছনে না ছুটে কিছুটা থামার পরামর্শ দিয়ে বিদ্যুৎ জামওয়াল বলেন, 'আমি এই প্রজন্মকে একটা কথাই বলতে চাই— একটু থামো। আমিও ধৈর্য ধরেই স্থির থেকেছি।'
আজকের প্রজন্ম যে এক অন্তহীন প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শামিল হয়েছে, সে কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা দেখি চারদিকে সবাই ছুটছে— এটা করতে হবে, ওটা করতে হবে…! আরে! কিছুই করতে হবে না। একবার থামো, একবার দাঁড়াও। এই দক্ষতাই তোমাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'
