Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের স্বর্ণযুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। তাকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গে যুক্ত হলেন টালিয়া রাইডার। সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় এরই মধ্যে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মার্গারেট কোয়ালি ও সাবরিনা কার্পেন্টার।

সিনেমায় ফ্রেড অ্যাস্টেয়ারের চরিত্রে অভিনয় করবেন টম হল্যান্ড। তার বড় বোন ও দীর্ঘদিনের নৃত্যসঙ্গী অ্যাডেল অ্যাস্টেয়ারের ভূমিকায় দেখা যাবে মার্গারেট কোয়ালিকে। আর অ্যাস্টেয়ারের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র-সহশিল্পী জিঞ্জার রজার্সের চরিত্রে অভিনয় করবেন সাবরিনা কার্পেন্টার।

টালিয়া রাইডার অভিনয় করবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জুন অ্যালিসনের চরিত্রে। শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত রাইডারের জন্য চরিত্রটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জুন অ্যালিসন ছিলেন এমজিএমের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ১৯৫০ সালের মিউজিক্যাল সিনেমা ‘রয়্যাল ওয়েডিং’-এ ফ্রেড অ্যাস্টেয়ারের বিপরীতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে তাকে বিবেচনা করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই জুটি পর্দায় আসেনি। তবে অ্যাস্টেয়ারের জীবনীচিত্রে এবার সেই ইতিহাসের একটি অংশ হয়ে উঠছেন রাইডার।

‘প্যাডিংটন’খ্যাত পরিচালক পল কিং সিনেমাটি পরিচালনা করছেন। সিনেমাটির সঙ্গে অ্যাস্টেয়ার পরিবারের সদস্যদেরও সম্পৃক্ততা রয়েছে। ফ্রেডের মেয়ে আভা অ্যাস্টেয়ার ম্যাকেঞ্জি জানিয়েছেন, তিনি পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। ছেলে টাইলার ম্যাকেঞ্জি থাকছেন পরামর্শক ও সহপ্রযোজক হিসাবে। উল্লেখ্য, ‘নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ’ দিয়ে আলোচনায় আসেন রাইডার। পরে ইথান কোয়েনের ‘হানি ডোন্ট’-এ মার্গারেট কোয়ালির সঙ্গে অভিনয় করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

টুকরো খবর আবারও বিচারকের আসনে লিজা

আবারও বিচারকের আসনে লিজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম