টুকরো খবর
আবারও বিচারকের আসনে লিজা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রিয়েলিটি শো দিয়ে গানের জগতে এসেছেন সানিয়া সুলতানা লিজা। গান গাইছেন নিয়মিত। প্রকাশও করছেন সেসব। এরমধ্যে আরটিভির ‘ইয়াংস্টার’ এবং ‘লিটলস্টার’ সিজন ১-এর বিচারক হিসাবে কাজও করেছেন। সম্প্রতি এ গায়িকা জানিয়েছেন, আবারও তিনি বিচারকের আসনে বসতে যাচ্ছেন। এরইমধ্যে শুরু হয়েছে ‘লিটলস্টার’ সিজন-২। এ প্রতিযোগিতার দ্বিতীয় সিজনেও বিচারকের ভূমিকায় কাজ করছেন লিজা। লিজা জানিয়েছেন, তার নিয়মিত স্টেজ শো, টিভি শো এবং গানের রেকর্ডিংয়ের ব্যস্ততার ফাঁকে আরটিভির সঙ্গে সিডিউল সমন্বয় করে এ প্রতিযোগিতায় সময় দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার কর্তব্যটুকু শতভাগ সঠিকভাবে করে যেতে চাই। কোনো শিল্পীর আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সঠিক বিচারটাই আমি করার চেষ্টা করি। আরটিভি ইয়াং স্টার, লিটল স্টারকে ঘিরে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। লিটল স্টার সিজন টু’র কাজ তো মাত্র শুরু হলো। আমরা অনেক ছোট ছোট মেধাবী বাচ্চা পাচ্ছি যারা সত্যিই ভীষণ ভালো গায়। তাদের নিয়েই আমাদের আগামীদিনের স্বপ্ন।’ এদিকে নতুন একাধিক গানের কাজও করছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। শিগগিরই সেগুলো মিউহিক ভিডিও আকারে প্রকাশ হবে।
