Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের মডেলিং জগতের পথিকৃৎ, নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ আবারও নতুন নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন। অরুণ চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’তে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি রাবেয়া খাতুনের ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নামের উপন্যাসের, যাকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প।

দীর্ঘ অভিনয়জীবনে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মৌ। নতুন এ নাটকেও গল্প ও চরিত্রের বৈচিত্র্যই তাকে কাজটি করতে আগ্রহী করেছে। চ্যানেল আইয়ের ২৮ বছর পদার্পণ উপলক্ষ্যে নির্মিত নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে।

‘শঙ্খ সকাল প্রকৃতি’তে মৌয়ের সহশিল্পী হিসাবে রয়েছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ে যুক্ত হয়েছেন ফারজানা চুমকি। তবে নাটকের নামেই থাকা ‘প্রকৃতি’ চরিত্রটির সঙ্গে মৌয়ের উপস্থিতিই গল্পটির অন্যতম আকর্ষণ।

নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি ভালো গল্পে কাজ করতে, ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। যথারীতি এ নাটকের ক্ষেত্রেও ঠিক তাই। নাটকটি প্রচারে এলে বুঝতে পারব দর্শকের কতটা ভালো লেগেছে। তবে আমি আশাবাদী নাটকটি নিয়ে।’

মৌয়ের কাছে ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্র বরাবরই অভিনয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ‘শঙ্খ সকাল প্রকৃতি’তেও সেই প্রত্যাশা থেকেই যুক্ত হয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর এ নাটকে মৌয়ের অভিনয় তাই আলাদাভাবে আগ্রহ তৈরি করেছে দর্শকের মধ্যে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

টুকরো খবর আবারও বিচারকের আসনে লিজা

আবারও বিচারকের আসনে লিজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম