Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি আগ্রাসনের আগে ও পরের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এক পোস্টে জোলি ইসরাইলের নাম উল্লেখ না করে বলেন, গাজার ‘পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

জোলি বলেন, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ‘ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।’

তিনি লেখেন, ‘গুগল আর্থে অভূতপূর্ব স্পষ্টতায় ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। শীত আসার আগেই মানুষের আশ্রয় প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা বেসামরিক মানুষের কাছে পৌঁছাতে হবে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলেন ভারতীয় পাইলট, এলো চাঞ্চল্যকর তথ্য

প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলেন ভারতীয় পাইলট, এলো চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম