Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ছবি: সংগৃহীত

Advertisement

অধিকৃত পশ্চিম তীরে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেছেন, গাজায় ইসরাইল যে ধরনের সামরিক অভিযান চালিয়েছে, পশ্চিম তীরেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

আগামী মাসে ইসরাইলের সাধারণ নির্বাচন সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে ডানপন্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির নেতা স্মোটরিচ এসব কথা বলেন। একই সঙ্গে তিনি পশ্চিম তীরের কিছু এলাকায় সীমিত স্বায়ত্তশাসন পরিচালনা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বিলুপ্ত করার দাবি আবারও তুলে ধরেন।

স্মোটরিচের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং চলাচলের ওপর বিধিনিষেধ নিয়ে উত্তেজনা বাড়ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কোত’ উপলক্ষে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের বিভিন্ন পথ ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করার নির্দেশ দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।


ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের রামাল্লা শহরের আশপাশেও ইসরাইলি বাহিনী চলাচলে কড়াকড়ি বাড়িয়েছে। কয়েকটি শহর ও গ্রামের সড়ক ও প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

রামাল্লার উত্তরে তুরমুস আয়্যার প্রবেশপথও বন্ধ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া আবুদ, নবী সালেহ, আতারা ও তাইবেহ এলাকার প্রবেশপথ বন্ধ করা হয়। ইয়াবরুদ ও আইন সিনইয়া এলাকার প্রবেশপথে সামরিক চেকপোস্টও বসানো হয়।


স্মোটরিচ পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং ওই ভূখণ্ডে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অন্যতম সমর্থক।

নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের জন্য তিনি নিজের রাজনৈতিক অংশীদারদের ছেড়ে যাবেন না।

তিনি বলেন, তার রাজনৈতিক শিবির ইহুদি পরিচয়, জায়নবাদ, ভূমির প্রতি ভালোবাসা, বসতি স্থাপন এবং নিরাপত্তা নীতির মতো বিষয়গুলোতে ঐকমত্যে বিশ্বাস করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা ৭ দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা ৭ দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম

তেলের আগুনে পুড়ছে ভোক্তার পকেট

বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম তেলের আগুনে পুড়ছে ভোক্তার পকেট

আরও পড়ুন

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম