Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিন সংকট সমাধানে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক নীতি’ টিকিয়ে রাখতে নতুন করে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি তৈরিতে জড়িত থাকা আটটি নির্মাণ প্রতিষ্ঠান এবং গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। খবর আল জাজিরার।

নিষেধাজ্ঞার আওতায় আসা ইসরাইলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক নিয়মকে পাত্তা না দিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জমিতে এসব প্রতিষ্ঠান অবৈধ বসতি বানানোর কাজ করে আসছে। ব্রিটিশ সরকারের এই পদক্ষেপে কোম্পানিগুলোর সব সম্পত্তি জব্দ করা হবে এবং তাদের পরিচালকদের ডিরেক্টর পদ থেকে বাদ দেওয়া হবে।

পাশাপাশি, গাজায় খাদ্য, সুপেয় পানি ও জ্বালানিভর্তি ত্রাণ ট্রাকে নিয়মিত বাধা দেওয়ার অপরাধে ‘জাভ ৯’ নামের একটি ইসরাইলি সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। মূলত এই প্রকল্প বাস্তবায়ন হলে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্রের ভূখণ্ড পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই তাদের সরকারের মূল লক্ষ্য। তাই ‘ই১’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, কেউ যেন এতে দরপত্র জমা না দেয়, কোনো নির্মাণকাজ না চালায় এবং এই শান্তি প্রক্রিয়া নষ্ট করে কোনো ধরনের মুনাফা লোটার চেষ্টা না করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরও পড়ুন

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

মিডলইস্ট আইয়ের বিশ্লেষণ কিভাবে অস্ত্র জোগাড় করে ইরান, যুক্তরাষ্ট্র কি এই সরবরাহ বন্ধ করতে পারবে?

কিভাবে অস্ত্র জোগাড় করে ইরান, যুক্তরাষ্ট্র কি এই সরবরাহ বন্ধ করতে পারবে?

মেহের নিউজ এক্সক্লুসিভ পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম