Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

হান ঝেং। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা উত্তেজনার মাঝে ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং। 

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের নিয়ম ভেঙে একা একা কোনো দেশের ওপর হামলা চালানো অন্যায়। এর চেয়ে আলোচনার মাধ্যমে সব ঝগড়া মেটানোই বুদ্ধিমানের কাজ। বড় দেশগুলো যদি আইন মেনে চলে, তবেই কেবল বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা সম্ভব।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে হান ঝেং বলেন, উপসাগরের দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তাকে সবার সম্মান করা উচিত। পাশাপাশি বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ঠিকঠাক রাখতে পণ্যের সরবরাহ চেইন সচল রাখার ওপরও জোর দেন তিনি।

ফিলিস্তিন ও গাজার মানুষের ভাগ্য নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ফিলিস্তিনের মানুষ নিজেরাই নিজেদের দেশ চালাবে। এই নীতির ওপর ভিত্তি করেই পশ্চিম তীরের উন্নতি ও যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন কাজ এগিয়ে নিতে হবে। এই সংকটের চিরস্থায়ী সমাধানের একমাত্র পথ হলো যত দ্রুত সম্ভব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ফর্মুলায় ফিরে যাওয়া।

বিশ্বের বাকি প্রান্তে চলা অশান্তি নিয়েও কথা বলেছেন চীনের এই নেতা। ইউক্রেনের যুদ্ধ থামাতে চীন নিজের মতো করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কিউবার ওপর থেকে সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা ও হুমকি অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান তিনি।

প্রযুক্তির দুনিয়া নিয়ে বলতে গিয়ে হান ঝেং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার যেন মানুষের ভালোর জন্যই হয়। ধনী-দরিদ্রের ডিজিটাল দূরত্ব ঘুচিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম