Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর  রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। তার ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়।

ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে জানান তিনি। বলেন, রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।


এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার যাত্রী আটকে পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল তার ফ্লাইট বাতিল হয়েছিল। আজ দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় ফ্লাইটটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

নিউইয়র্কের চিঠি ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

আরও পড়ুন

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম