Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

Advertisement

ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সম্প্রতি ইউরোপের কিছু দেশের পক্ষ থেকে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে নানা সতর্কবার্তা দেওয়ার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই কথা বলেন তিনি।

সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন জানান, উত্তেজনা বাড়ানোর মতো কোনো বাস্তব কারণ রাশিয়ার নেই। ইউরোপের যেসব দেশ মনে করছে যে রাশিয়া তাদের আক্রমণ করতে পারে এবং সেজন্য তাদেরও যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার এমন ধারণার সমালোচনা করেন তিনি। পুতিন জোর দিয়ে বলেন, ইউরোপের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের অনেক দেশ তাদের মাটিতে গোপন রুশ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে। এর আগে চলতি মাসের শুরুতে জার্মানি ও পোল্যান্ডের পক্ষ থেকেও রাশিয়ার বিরুদ্ধে ড্রোন বা হামলার চেষ্টার অভিযোগ তোলা হয়েছিল।

এদিকে, রাশিয়ার ভেতরে সম্প্রতি ইউক্রেন হামলা চালানোর পর শান্তি আলোচনা আবার শুরু করা যায় কি না, সে বিষয়ে নিজেদের অবস্থান ভেবে দেখছে মস্কো। পুতিন জানান, আলোচনার প্রস্তাবগুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে, তবে ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তারা খুব বুঝেশুনেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

সূত্র: এএফপি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

আরও পড়ুন

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম