Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট।

Advertisement

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। প্রত্যাশিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকার।

বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি। এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। ব্রেসলেটটি তৈরি করেছে বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে।

নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। কিন্তু শেষ পর্যন্ত এর দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁতে।

সোথবির নিলাম তালিকায় বলা হয়েছে, এই অসাধারণ ঐতিহাসিক নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের সংগ্রহ হিসেবে বিবেচনা করা হয়।  

রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সূচনালগ্নে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। এর পরের বছর বলশেভিকদের হাতে পরিবারের সদস্যরা নিহত হন।

ঠিক কখন রোমানভ পরিবার নীলকান্তমণিটি সংগ্রহ করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।

রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের অলংকারগুলো বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজের উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে জানিয়েছে সোথবি।

সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রির সময়ও অন্য একটি ছোট নেকলেসে বসানো ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমানে দেখা যাচ্ছে এমন হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

টয়লেট পরিষ্কার থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, এক নজরে জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

টয়লেট পরিষ্কার থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, এক নজরে জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

ডলারের দর বাড়ছে

ডলারের দর বাড়ছে

আরও পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম