বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতে ফের দুঃসংবাদ। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে শনাক্ত হয়েছেন গাই কাপুলনিক। 
প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা যে এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানে ছিলেন, সেটি গত বৃহস্পতিবার একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত হেস্পেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সি টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া পোস্ট জানিয়েছে, কাপুলনিক ইসরাইলি ছিলেন এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুসারে, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। সেখানে তিনি ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।
‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

