Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

Advertisement

হলিউডের আলোঝলমলে জীবনে সাফল্য, খ্যাতি আর ব্যক্তিগত নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছেন অভিনেত্রী ডেমি মুর। তবে জীবনের সবচেয়ে গভীর কিছু শিক্ষা তিনি পেয়েছেন অন্য কোনো সহকর্মী কিংবা অভিজ্ঞতার কাছ থেকে নয়-তার তিন মেয়ে রুমার, স্কাউট ও তালুলাহ উইলিসের কাছ থেকে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ‘স্টেপ আপ’-এর ২০২৬ সালের অ্যানুয়াল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন ডেমি মুর। তার উপলব্ধি, সন্তানকে বড় করার পাশাপাশি একজন মা নিজেও প্রতিনিয়ত শিখতে থাকেন।

ডেমি মুরের তিন মেয়ে তার সাবেক স্বামী ব্রুস উইলিসের সঙ্গে তার সংসারের সন্তান। অভিনেত্রীর কাছে তার মেয়েদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো গ্রহণযোগ্যতা। সন্তানকে নিজের ইচ্ছামতো গড়ে তোলার বদলে তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া জরুরি-এমন বিশ্বাসই এখন তার। অভিনেত্রীর মতে, সন্তানের প্রতি ভালোবাসার অর্থ তাকে সবসময় আগলে রাখা নয়; বরং প্রয়োজনের সময় স্বাধীনভাবে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া।

ডেমি মনে করেন, তার মেয়েরাই তার ‘সবচেয়ে বড় শিক্ষক’। কারণ মা হিসাবে তিনি যেমন তাদের জীবন সম্পর্কে নানা শিক্ষা দিয়েছেন, তেমনি মেয়েরাও তাকে শিখিয়েছে সম্পর্কের ভেতর স্বাধীনতা ও ব্যক্তিসত্তার গুরুত্ব।

ডেমির মাতৃত্বের দর্শনও সময়ের সঙ্গে বদলেছে। সন্তান ছোট থাকলে তাদের নিরাপদ রাখতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারা বড় হওয়ার পর তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সম্মান করাও জরুরি। তার কাছে মাতৃত্ব তাই নিয়ন্ত্রণের নাম নয়, বরং ভালোবাসা, আস্থা ও পাশে থাকার নাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

আলোচনায় কৃতি শ্যানন ‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

বক্স অফিসে কে এগিয়ে

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ

মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা

মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা

আরও পড়ুন

গান হিট হওয়ার নেপথ্যে কারা

গান হিট হওয়ার নেপথ্যে কারা

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

টুকরো খবর প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম