Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ

Advertisement

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ও এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর নামে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘এবি কিং’। যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এসআই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী। কি-বোর্ডিস্ট হিসাবে থাকবেন সংগীত পরিচালক ইবরার টিপু। ব্যান্ডের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর সঙ্গে এর সম্পর্ক প্রসঙ্গে এসআই টুটুল বলেন, ‘এখন জীবনের শেষ ধাপে রয়েছি। দর্শকের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই। যাতে করে আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকে সমমনা কয়েকজনকে নিয়ে ব্যান্ডটি গঠন করা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

আলোচনায় কৃতি শ্যানন ‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

বক্স অফিসে কে এগিয়ে

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা

মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

আরও পড়ুন

গান হিট হওয়ার নেপথ্যে কারা

গান হিট হওয়ার নেপথ্যে কারা

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

টুকরো খবর প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম