এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেলর সুইফট ও ম্যাডোনার দাপটেই শেষ হলো ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর আয়োজিত জমকালো অনুষ্ঠানে ভিডিও অব দ্য ইয়ারসহ একাধিক পুরস্কার জিতেছেন সুইফট। অন্যদিকে সাতটি পুরস্কার নিয়ে রাতের সবচেয়ে সফল শিল্পী হয়েছেন ম্যাডোনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্নুপ ডগ।
‘দ্য ফেইট অফেলিয়া’ গানের ভিডিওর জন্য ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সুইফট। একইসঙ্গে প্রথমবার দেওয়া এমনটিভি ভিএমএ আর্টিস্ট ডিরেক্টর অর্নাস-এও সম্মানিত হন তিনি। তার হাতে এ সম্মাননা তুলে দেন অভিনেত্রী ডাকোটা জনসন। ‘অপেলাইট’ গানের জন্য সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন সুইফট। ভিডিও অব দ্য ইয়ার পুরস্কারটি তিনি উৎসর্গ করেন ডলি পার্টনকে।
অন্যদিকে ম্যাডোনা জিতেছেন আর্টিস্ট অফ দ্য ইয়ার, সেরা সহযোগিতাসহ মোট সাতটি পুরস্কার। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইউর লাভ’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে গানটির জন্য দুজন পান সেরা সহযোগিতার পুরস্কার। পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা বলেন, নিজের পছন্দের সংগীত তৈরি এবং নিজের ওপর বিশ্বাস রাখাই একজন শিল্পীর পরিচয়।
‘ড্রিম’ গানের জন্য সেরা পপ হয়েছেন লিসা। সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন সিয়েনা স্পাইরো। এ ছাড়া এ বছরের ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নির্বানাকে। ব্যান্ডটির হয়ে পুরস্কার গ্রহণ করেন ডেভ গ্রোহল, ক্রিস্ট নোভোসেলিক ও প্যাট স্মিয়ার।
অনুষ্ঠানে ডলি পার্টন ও জর্জ মাইকেলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনাও ছিল। ম্যাডোনা, সুইফটদের পাশাপাশি লিসা, গান্না, শাবুজি, সিয়েনা স্পাইরোসহ আরও শিল্পী মঞ্চ মাতান।
এবারের এমটিভি ভিএমএ পুরস্কারজয়ীদের তালিকা-
বর্ষসেরা ভিডিও : টেলর সুইফট, ‘দ্য ফেট অব ওফেলিয়া’, রিপাবলিক রেকর্ডস
বর্ষসেরা শিল্পী : ম্যাডোনা, ওয়ার্নার রেকর্ডস
সেরা নতুন শিল্পী : সিয়েনা স্পাইরো, ক্যাপিটল রেকর্ডস
সেরা সহযোগিতা : ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার, ‘ব্রিং ইয়োর লাভ’, ওয়ার্নার রেকর্ডস
সেরা গান : বিটিএস, ‘সুইম’, বিগহিট মিউজিক
গ্রীষ্মের সেরা গান : আরিয়ানা গ্রান্ডে, ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’, রিপাবলিক রেকর্ডস
সেরা পপ : লিসা, ‘ড্রিম’ (কেন্টারো সাকাগুচিকে সঙ্গে নিয়ে), লাউড কোম্পানি/আরসিএ রেকর্ডস
সেরা অ্যালবাম : ম্যাডোনা, ‘কনফেশনস টু’, ওয়ার্নার রেকর্ডস
সেরা দীর্ঘ ভিডিও : ম্যাডোনা, ‘কনফেশনস টু : দ্য ফিল্ম’, ওয়ার্নার রেকর্ডস
সেরা দল : বিটিএস
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : আরিয়ানা গ্রান্ডে, ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’, রিপাবলিক রেকর্ডস
সেরা নৃত্যপরিকল্পনা : ম্যাডোনা, ‘কনফেশনস টু : দ্য ফিল্ম’, ওয়ার্নার রেকর্ডস
সেরা সম্পাদনা : সাবরিনা কার্পেন্টার, ‘হাউস ট্যুর’, আইল্যান্ড
সেরা চিত্রগ্রহণ : ম্যাডোনা, ‘কনফেশনস টু : দ্য ফিল্ম’, ওয়ার্নার রেকর্ডস
সেরা শিল্প নির্দেশনা : পিঙ্কপ্যান্থারস, ‘স্টেটসাইড ও জারা লারসন’, ওয়ার্নার রেকর্ডস ইউকে/অ্যাটলান্টিক রেকর্ডস
সেরা পরিচালনা : টেলর সুইফট, ‘ওপালাইট’, রিপাবলিক রেকর্ডস
সেরা কান্ট্রি : এলা ল্যাংলি, ‘চুজিন’ টেক্সাস’, কলাম্বিয়া রেকর্ডস
সেরা কে-পপ : বিটিএস, ‘সুইম’, বিগহিট মিউজিক
সেরা লাতিন : ব্যাড বানি, ‘নুয়েভায়োল’, রিমাস এন্টারটেইনমেন্ট
সেরা নৃত্যসংগীত : ম্যাডোনা, ‘কনফেশনস টু : দ্য ফিল্ম’, ওয়ার্নার রেকর্ডস
সেরা বিকল্পধারার সংগীত : অলিভিয়া রদ্রিগো, ‘দ্য কিউর’, গেফেন রেকর্ডস
সেরা আর অ্যান্ড বি : ব্রুনো মার্স, ‘আই জাস্ট মাইট’, আটলান্টিক রেকর্ডস
সেরা হিপ-হপ : কার্ডি বি ও কেহলানি, ‘সেফ’, আটলান্টিক।
