Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিনেমায় প্রথমবার একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন সংগীতশিল্পী অণিমা রায় ও নির্ঝর চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা পাওনা’ সিনেমায় তাদের এ গান ব্যবহার করা হবে। গানের শিরোনাম ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে’। সংগীতায়োজন করেছেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। অণিমা রায় বলেন, ‘এর আগেও আমি চার পাঁচটি সিনেমায় গান করেছি। দেনা পাওনা’তে গেয়ে খুবই ভালো লেগেছে। আমি সবসময় প্রত্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব্যবহার করা হোক।’ নির্ঝর চৌধুরী বলেন, ‘অণিমার সঙ্গে এর আগে অনেক স্টেজ শোতে গান গাইবার সুযোগ হয়েছে। তবে এবারই প্রথম আমরা কোনো সিনেমার জন্য একসঙ্গে গান গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে। তার সঙ্গে কাজ করাটাও এক নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হলো যা নিয়ে আমি আশাবাদী।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

গান হিট হওয়ার নেপথ্যে কারা

গান হিট হওয়ার নেপথ্যে কারা

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

টুকরো খবর প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম