Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিমির ‘হবু স্বামী’র আসল পরিচয় জানা গেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

মিমির ‘হবু স্বামী’র আসল পরিচয় জানা গেল

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Advertisement

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। এরই মধ্যে সামনে এসেছে মিমির হবু স্বামীর পরিচয়। 

মিমি চক্রবর্তী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় হলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে টালিপাড়ায় তার বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে। 

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি টালিউডের কেউ নন। পেশায় তিনি একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। জানা গেছে, সিদ্ধার্থ কলকাতার ছেলে। তিনি ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ পড়াশোনা করেছেন। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন।  

২০০৮ সালের মার্চ থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’র সঙ্গে যুক্ত রয়েছেন সিদ্ধার্থ। বর্তমানে তিনি ওই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে টালিপাড়ার ভেতরে গুঞ্জন, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে এমনিতেই চলছে নানা আলোচনা। তবে কবে এবং কার সঙ্গে তার চার হাত এক হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

মিমির হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে মিমির সঙ্গে তার হবু স্বামীকে একঝলক দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। টালিপাড়ার বন্ধুদের মধ্যেই তাকে দেখা গেছে বলেও আলোচনা চলছে।   

এমনকি পূজোর সময়ই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। ভাইরাল হওয়া ছবি ঘিরে চলছে নানা আলোচনা। তবে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। পাত্র বা পাত্রী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

হ্যালো... জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

আরও পড়ুন

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মিমির ‘হবু স্বামী’র আসল পরিচয় জানা গেল

মিমির ‘হবু স্বামী’র আসল পরিচয় জানা গেল

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম