Logo
Logo
×

Advertisement

বিনোদন

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

Advertisement

হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের প্রয়াণের খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে হঠাৎই ছড়িয়ে পড়ে। ৭১ বছর বয়সি ‘রাশ আওয়ার’খ্যাত অভিনেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়ে। আর তা নিয়ে শুরু হয়ে যায় নেটিজেনদের মাঝে নানা চর্চা। তবে এ খবরটি সম্পূর্ণ ভুয়া— জ্যাকি চ্যান জীবিত আছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয় অভিনেতার তরফে।

এর মধ্যেই সেই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে জ্যাকি চ্যানের একটি সাদা-কালো ছবি ব্যবহার করা হয়েছিল। সেই ছবির সঙ্গে তার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা ছিল। ফলে অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নেন। কিন্তু জ্যাকি চ্যানের ভক্ত-অনুরাগীদের একাংশ অবশ্য দ্রুতই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করায় নড়েচড়ে বসে অভিনেতার টিম।

মৃত্যুর ভুয়া খবরের পাশাপাশি আবার সামনে এসেছে জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে পুরোনো একটি সিদ্ধান্তও। দীর্ঘদিন ধরেই তার সম্পত্তির পরিমাণ নিয়ে নানা হিসাব সামনে এসেছে। বিভিন্ন সূত্রে তার সম্পত্তির আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলা হয়েছে। তবে এত বিপুল সম্পত্তি থাকলেও নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না জ্যাকি। 

বরং নিজের উপার্জনের বড় অংশ দাতব্য কাজে ব্যবহার করার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। জ্যাকি চ্যান বলেছিলেন, ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর যদি সে সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে বাবার বিপুল অর্থও তার কাজে আসবে না।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় জ্যাকি চ্যান বিপুল খ্যাতি অর্জন করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা হয়ে ওঠার পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার এবং গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’, ‘শাংহাই নুন’ থেকে শুরু করে একাধিক সিনেমায় নিজের অভিনয় এবং স্টান্টের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা। অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করার জন্যও তার আলাদা পরিচিতি রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বক্স অফিসে কে এগিয়ে

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

মেয়েরাই ডেমি মুরের জীবনের শিক্ষক

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

টম ক্রুজকে নিয়ে আপত্তি তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

আরও পড়ুন

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম