Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টম ক্রুজকে নিয়ে আপত্তি

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

Advertisement

ভ্যাম্পায়ার, রক্ত আর অন্ধকারের গল্প। সঙ্গে হলিউডের দুই মহাতারকা টম ক্রুজ ও ব্র্যাড পিট। ১৯৯৪ সালে মুক্তির পর ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ শুধু দর্শককে ভ্যাম্পায়ারের জগতে টেনে নেয়নি, বরং সিনেমার নেপথ্যের নানা ঘটনাও হয়ে উঠেছে আলোচনার বিষয়। তিন দশক পর নতুন ফোর-কে রিলিজ উপলক্ষ্যে সেই স্মৃতির দরজা আবার খুলেছেন পরিচালক নেইল জর্ডান।

সবচেয়ে আলোচিত ঘটনা ছিল টম ক্রুজের কাস্টিং। অ্যান রাইসের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে লেস্ট্যাট দ্য লায়নকোর্ট চরিত্রে ক্রুজকে নেওয়ার সিদ্ধান্তে লেখক নিজেই শুরুতে আপত্তি জানিয়েছিলেন। তার কল্পনায় লম্বা, স্বর্ণকেশী ও রহস্যময় ভ্যাম্পায়ারের সঙ্গে ক্রুজের চেহারা ও ভাবমূর্তির মিল খুঁজে পাননি রাইস। তার পছন্দের তালিকায় ছিলেন রুটগার হাওয়ার, জুলিয়ান স্যান্ডস, ড্যানিয়েল ডে-লুইস, জন মালকোভিচ ও টম হ্যাঙ্কসের মতো অভিনেতারা।

জর্ডানের ভাষায়, বিষয়টি পুরো নির্মাণপ্রক্রিয়ার জন্যই ছিল ‘ভীষণ ঝামেলার’। “পুরো পৃথিবী যখন বলছে, ‘তুমি ভুল’, তখন একজন পরিচালক ও অভিনেতা হিসাবে তা মোটেও স্বস্তিদায়ক ছিল না,” বলেন তিনি। তবে ক্রুজ নাকি এ সমালোচনাকেই চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন। জর্ডানের মতে, ‘তাদের ভুল প্রমাণ করার চ্যালেঞ্জটা ওর ভালো লেগেছিল।’

শেষ পর্যন্ত অবশ্য ক্রুজের অভিনয় দেখে নিজের অবস্থান বদলান রাইস। এমনকি বিভিন্ন প্রকাশনায় তার অভিনয়ের প্রশংসা করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে সিনেমার সেটে অন্য সমস্যায় পড়েছিলেন ব্র্যাড পিট। লুই চরিত্রে অভিনয়ের জন্য নিউ অরলিন্স, প্যারিস ও নিউইয়র্কে প্রায় ছয় মাস রাতের শুটিং করতে হয়েছিল তাকে। এর সঙ্গে ছিল ভারী মেকআপ, মুখে শিরার নকশা আঁকা, বিশেষ কনট্যাক্ট লেন্স এবং রক্ত ঝরানোর দৃশ্যের জন্য উলটো করে ঝুলিয়ে রাখার মতো কঠিন শুটিং।

জর্ডান স্বীকার করেছেন, ‘সবটাই আমার দোষ।’ তার মতে, চরিত্রটির বিষণ্নতা এবং দীর্ঘ রাতের শুটিং-দুটোই পিটের ওপর চাপ তৈরি করেছিল।

সিনেমাটির সাফল্যের পর ‘দ্য ভ্যাম্পায়ার লেস্ট্যাট’ নামে সিক্যুয়েলের চিত্রনাট্যও লিখেছিলেন জর্ডান। তবে ক্রুজের সিক্যুয়েলে অনাগ্রহ এবং লেস্ট্যাট চরিত্রে ফিরতে না চাওয়ায় প্রকল্পটি আর এগোয়নি। তাই তিন দশক পরও ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ তাই শুধু একটি ভ্যাম্পায়ার সিনেমা নয়; হলিউডের কাস্টিং, তারকাদের মানসিক প্রস্তুতি এবং নির্মাণের নেপথ্যের নানা দ্বন্দ্বেরও এক আকর্ষণীয় দলিল। জর্ডান বলেন, ‘সিনেমাটি এমন এক ধরনের, যা স্টুডিওগুলো সাধারণত বানায় না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

আরও পড়ুন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

মিঠুনের আগমনে ‘হুড়োহুড়ি’ কিং খানও হয়ে গেলেন ফটোগ্রাফার

কিং খানও হয়ে গেলেন ফটোগ্রাফার

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম