Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বর্তমান প্রজন্মের দুই অভিনয়শিল্পী পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান। সম্প্রতি তারা জুটিবেঁধে নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘রিহার্সেল’। এটি পরিচালনা করেছেন চয়নিকা। শিগগিরই এটি একটি টিভি চ্যানেলে প্রচারের পর ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘এ নাটকের স্ক্রিপ্টটা খুব সুন্দর। আর পুরো টিমটা এক কথায় দারুণ। যে কারণে কাজ করতে ভীষণ ভালো লাগে আমার।’ সাদনিমা বলেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা চয়নিকা দিদির প্রতি। তার নাটকে প্রথমবার কাজ করেছি। এ নাটকের গল্প সুন্দর। আশা করি দর্শকের ভালো লাগবে।’ উল্লেখ্য, পার্থ শেখ ও অভিনেত্রী সাদনিমা-দুজনই সাম্প্রতিক সময়ে নাটক ও ওটিটি কনটেন্টে নিজেদের জায়গা তৈরি করছেন। ভিন্নধর্মী গল্পকেন্দ্রিক কাজে নিজেদের পরিসর বাড়াচ্ছেন। সাদনিমা জানিয়েছেন, তিনি বিশেষ করে থ্রিলার ও সাসপেন্সধর্মী গল্পে কাজ করতে আগ্রহী; পার্থও নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মে নিয়মিত হওয়ার কথা বলেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

মিঠুনের আগমনে ‘হুড়োহুড়ি’ কিং খানও হয়ে গেলেন ফটোগ্রাফার

কিং খানও হয়ে গেলেন ফটোগ্রাফার

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম