Logo
Logo
×

Advertisement

বিনোদন

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা বলতে খুব একটা পছন্দ করেন না। চলতি মাসেই ৪১ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় চল্লিশের কোঠার এক নারীর চোখ দিয়ে যৌনতা এবং নারীর কামনাকে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে বয়স বৃদ্ধির সঙ্গে নিজের যৌনতা ও শরীরকে আরও ভালো করে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অভিনেত্রী।

রাধিকা আপ্তে বলেন, সমাজ বয়স বৃদ্ধি নিয়ে ভীষণ নেতিবাচক। বয়স বৃদ্ধিকে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার মতো দেখা হয়। কিন্তু আমার বয়স এখন ৪১। এই বয়সে এসে কুড়ি বা তিরিশের তুলনায় নিজের শরীর এবং নিজেকে অনেক ভালোভাবে চিনতে পারছি। 

তিনি বলেন, কুড়ির কোঠায় আমরা মূলত বাবা-মা যে কাজগুলো করতে নিষেধ করেছিলেন, সেগুলোই করতে ব্যস্ত থাকি। আর তিরিশের কোঠায় এসে ভয় হয়, বাবা-মায়ের সেই কথাগুলোর কয়েকটি অন্তত মেনে চলতে শুরু করি।

অভিনেত্রী বলেন, চল্লিশের কোঠায় এসে মানুষ নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এ সময়টাই হলো— ইচ্ছা, নিজের চাহিদা, যৌনতা এবং নিজেকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 

তিনি বলেন, কারণ চল্লিশের কোঠায় এসে নিজেকে সবচেয়ে সুস্থ, তরুণ এবং প্রাণবন্ত মনে হয় আমার। বিশেষ করে মা হওয়ার পর শরীরে অনেক পরিবর্তন আসে। ফলে নিজের শরীর এবং তার চাহিদাগুলোকে নতুন করে চিনতে শেখা যায়। এটা খুব সুন্দর একটা বয়স।

রাধিকা আপ্তে বলেন, সমাজে এখনো বিষয়টি অনেকটাই নিষিদ্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সঙ্কোচ আরও বেশি। অভিনেত্রী বলেন, শুধু যৌনতা বা ইচ্ছার কথা বাদই দিলাম। বিষয়টি শুরু হয় সমান অধিকার এবং নিজের কথা স্বাধীনভাবে ভাবতে ও বলতে পারার জায়গা থেকে। 

তিনি বলেন, আমিও ছোটবেলায় এমন পরিবেশেই বড় হয়েছি। মনে হতো, যৌনতা খারাপ বা নোংরা কোনো বিষয়। এটা খুবই দুঃখের।

অভিনেত্রী বলেন, নারী ও পুরুষের যৌন ইচ্ছাকেও সমাজ আলাদা চোখে দেখে। পুরুষের ইচ্ছাকে একভাবে এবং নারীর ইচ্ছাকে অন্যভাবে দেখা হয় কেন? বিষয়টি তো দুজনের একসঙ্গে শেয়ার করে নেওয়ার।

নিজের কন্যাকে যৌনতা নিয়ে কোনো ধরনের লজ্জা বা ভয় নিয়ে বড় করতে চান না বলে জানিয়েছেন রাধিকা আপ্তে। তিনি বলেন, আমি ঠিক করেছি, আমার মেয়ে যদি নিজের শরীর বা ইচ্ছা সম্পর্কে কিছু জানতে শুরু করে, আমি কখনো তাকে লজ্জায় ফেলব না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

আরও পড়ুন

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

ফের পেছাল সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ফের পেছাল সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’—মার্শাল আর্ট শিখে শোভিতা

‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’—মার্শাল আর্ট শিখে শোভিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম