Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

ফাইল ছবি

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন ঘিরে চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা। জানা গেছে, খুব শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৭ বছর বয়সি এ অভিনেত্রী। তবে পাত্র অভিনয় জগতের কেউ নন, তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। তার নাম সিদ্ধার্থ। তবে নিজের নতুন জীবন শুরুর এ বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন মিমি চক্রবর্তী। 

রুপালি পর্দায় অভিনয়ের ব্যস্ততার মাঝে বিনোদন দুনিয়ার বাইরে গিয়ে নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে মিমি চক্রবর্তীর নতুন অধ্যায় শুরু— এমন গুঞ্জনে টালিপাড়াসহ বিনোদন জগতে জোর আলোচনা চলছে। খুব শিগগির নাকি নিজের এই বিশেষ খবরটি আনুষ্ঠানিকভাবে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেবেন অভিনেত্রী। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের দুর্গাপূজার পরেই আইনিভাবে বিয়ের কাজ সেরে নেবেন মিমি চক্রবর্তী। এরপর আগামী নভেম্বরে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বসবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এমনকি পরিবার-পরিজন ও ঘনিষ্ঠদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিতরণের কাজও শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন নিজের নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারে। সম্প্রতি সিনেমাটির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানেই তার বিয়ের প্রসঙ্গ ওঠে। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে মিমির বিয়ের খাবারের তালিকা নিয়ে রসিকতায় মেতে ওঠেন ছবির নির্মাতা সৃজিত মুখার্জি।

এ বিষয়টি এড়িয়ে মিমি চক্রবর্তীর প্রশ্ন— ‘আমার বিয়ে নিয়ে কথা কেন হচ্ছে?’ জবাবে নির্মাতা সৃজিত মুখার্জি বলেন, তিনি মিমির বিয়ে নিয়ে নয়, মূলত বিয়ের খাবারের পদ নিয়েই কথা বলছেন।

মিমির বিয়ের খবর কিংবা পাত্রের বিষয়ে জানতে চাওয়া হলে পরিচালক সৃজিত বলেন, ‘লোকে বলছে কার সঙ্গে বিয়ে হবে, কিন্তু আমার চিন্তা অন্যখানে। আমি ভাবছি— বিয়ের মেন্যুতে ফিশ ওরলি থাকবে কিনা। তিনি বলেন, আমার কিন্তু মেন্যু নিয়েই চিন্তা। ফিশ ফ্রাই যদি হয়, তবে ফিশ ওরলি থাকবে কিনা। মাটন হলে সেটি কি ভুনা হবে, নাকি কষা— এসব ভাবছি।’

সৃজিতের এমন মন্তব্য শুনে কিছুটা অবাক হয়ে মিমি চক্রবর্তী বলেন, ‘আমি তো নিরামিষাশী মানুষ।’অভিনেত্রীর মুখে নিরামিষের কথা শুনে অবাক হয়ে সৃজিত বললেন, ‘তোর বিয়েতে আমিষের কোনো আয়োজন থাকবে না? তুই বল, গণমাধ্যমের সামনে তুই বল তোর বিয়ের মেন্যুতে আমিষ থাকবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

আরও পড়ুন

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম