Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

ফাইল ছবি

Advertisement

ভোজপুরি সিনেমার অভিনেতা তথা গায়ক মনোজ তিওয়ারীর মেয়ে রীতি তিওয়ারী। এটিই ছিল তার বড় পরিচয়। তবে ‘বিগ বস ২০’-এ এসে নিজের কথাবার্তা, আচরণ ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের কথা বলে আলোচনায় উঠে আসেন মনোজকন্যা। তবে ২৫ বছরের রীতির পরিচয় এখন আর শুধু ‘মনোজ তিওয়ারীর মেয়ে’-তে আটকে নেই। ইতিবাচক না হলেও বিতর্কের জন্যই খবরের শিরোনামে বারবার উঠে আসছেন তিনি।

 কখনো সহপ্রতিযোগীর সঙ্গে তর্ক, কখনো বিতর্কিত মন্তব্য, আবার কখনো নিজের আর্থিক কষ্টের কথা— নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রীতি তিওয়ারী।

রীতির জন্ম ২০০১ সালের ২৩ জুন। মুম্বাইয়ের জমনাবাই নরসি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। গীতিকার, সুরকার ও সংগীত প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। ছোটবেলা থেকেই গান শেখার পাশাপাশি গিটারও বাজান তিনি।

শুধু গানই নয়, ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন রীতি তিওয়ারী। এক ক্রীড়াসামগ্রী সংস্থার মালিকও এ গায়িকা। সেই সময়ে তিনি জানিয়েছিলেন— গান ও অভিনয়ের পাশাপাশি সমাজসেবার ইচ্ছা রয়েছে তার।

রীতির সাম্প্রতিক কথাবার্তায় সবচেয়ে বেশি উঠে এসেছে তার বাবা-মায়ের বিচ্ছেদের প্রসঙ্গ। ‘বিগ বস’-এর ঘরে রীতি জানিয়েছেন, বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েনের সময় তার বয়স ছিল মাত্র আট বছর। সেই সময় বাবা-মায়ের মধ্যে এতটাই ঝামেলা চলত যে, বাবার ফোন এলেও তার সঙ্গে কথা বলা কঠিন হয়ে পড়ত। বছরে একবার বাবার সঙ্গে দেখা হতো বলেও দাবি করেন তিনি।

রীতি তিওয়ারী বলেন, মাসে ‘মাত্র’ ২০-২৫ হাজার টাকা হাতখরচ পেতেন তিনি। যাতে বেশ কষ্ট করেই তাকে চালাতে হয়। রীতির গানের ভিডিও নিয়েও সামাজিক মাধ্যমে মশকরা শুরু হয়েছে। এর মধ্যেই রীতির মা রানি তিওয়ারীর সাবেক সঙ্গী একম বাওয়ার কিছু বিস্ফোরক দাবি নতুন করে বিতর্ক তৈরি করেছে। 

রীতি বলেন, তার বাবা দীর্ঘদিন আশায় বুক বেঁধেছিলেন যে, হয়তো সম্পর্ক আবার জোড়া লাগবে। এমনকি তাকে নিজের কাছে রাখার জন্য আইনি লড়াইও করেছিলেন বাবা। তবে বিচ্ছেদের পর তার বড় হয়ে ওঠা মূলত মায়ের কাছেই। মাকে একক অভিভাবক হিসেবে সংগ্রাম করতে দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।

‘বিগ বস’-এ রীতি দাবি করে বলেন, তার বাবা তাকে মাসে ২০-২৫ হাজার টাকা হাতখরচ দেন। সেই টাকা দিয়ে সব খরচ চালানো কঠিন বলেও জানান তিনি। কখনো দিনে দুবার মাত্র ১০ টাকার বড়া পাও খেয়ে কাটিয়ে দিয়েছেন। এমনকি প্রয়োজন হলে গাড়িতে ‘মাত্র’ ৫০০ টাকার তেল ভরাতেন বলেও জানান তিনি। 

নিজের ক্যারিয়ার তৈরির সময়ে বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না পাওয়ার কথাও জানিয়েছেন মনোজকন্যা। রীতি বলেন, বাবা তাকে স্পষ্ট করে বলেছিলেন— নিজের প্রতিভা থাকলে নিজের যোগ্যতায় ক্যারিয়ার তৈরি করতে হবে।

তিনি বলেন, বাবার পরিচয় তাকে সামাজিক সম্মান দিয়েছে ঠিকই, কিন্তু বাবার অর্থ বা সুযোগ-সুবিধা তার ক্যারিয়ার তৈরিতে ব্যবহার করেননি তিনি।

অন্যদিকে রীতির হাতখরচ সংক্রান্ত বক্তব্যের পরেই নতুন করে বিতর্ক শুরু করেন পাঞ্জাবি গায়ক একম বাওয়া। তিনি নিজেকে রীতির মায়ের সাবেক সঙ্গী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে দাবি করে বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি রীতির মা রানি তিওয়ারীর সঙ্গে একই বাড়িতে ছিলেন। পরে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয় এবং ২০২৫ সাল পর্যন্ত সেই দাম্পত্য বজায় ছিল বলে একম বাওয়া জানিয়েছেন।

একম বাওয়া আরও জানান, রীতির কাছে নাকি চার-পাঁচ লাখ টাকা দামের ব্যাগ রয়েছে। দামি গাড়ি, মুম্বাইয়ে সম্পত্তিও রয়েছে এবং একটি ক্রীড়াসামগ্রী সংস্থার কথাও বলেন তিনি। তিনি বলেন, ওই ব্যবসার সঙ্গে খ্যাতনামা ক্রিকেটারদেরও যোগ রয়েছে। তবে এ দাবি মেনে নেননি রীতির টিম সদস্যরা। পাল্টা জবাব দিতে তারা আইনি পথে হাঁটছেন বলে জানা গেছে।

‘বিগ বস’-এর ঘরে রীতির আচরণ নিয়েও বিতর্ক হয়েছে। কাজী তৌকীরের সঙ্গে তর্কের সময়ে ব্যক্তিগত মন্তব্য, কটু ভাষা এবং পরে বাবার নাম করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কাজীর সঙ্গে বিবাদের জেরে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝেও রীতির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।।

শেষ পর্যন্ত ‘উইকঅ্যান্ড কা ওয়ার’-এ রীতিকে সরাসরি বকুনি দেন সালমান খান। তার ভাষা ও আচরণ নিয়ে প্রশ্ন তোলেন সঞ্চালক। রীতির বিরুদ্ধে কাজী ও উদিতি সিংকে নিয়ে করা ব্যক্তিগত মন্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি। এমনকি মনোজ তিওয়ারীর কন্যা হিসেবে বাবার সম্মানের কথাও মনে করিয়ে দেন সালমান খান। এমনকি সালমান স্পষ্ট বলে দেন যে, কাজী তৌকীরকে হিংসে করেন রীতি।

বিতর্ক শুধু কথা বা আচরণে থামেনি। ঘরের মধ্যে রীতি তিওয়ারীর গান গাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নানা মশকরা শুরু হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

আরও পড়ুন

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম