Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি হচ্ছে। ভিডিও বদলে যাচ্ছে। মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে নতুন নতুন মুখ। প্রযুক্তির এই দৌড়ের মাঝেই এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ‘এআই’ সংস্থা। যদিও সংস্থাটির নাম প্রকাশ্যে আনেননি তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা এবং তার টিম। সেখানেই জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্কও নাকি কম নয়— প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে।

উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার কেন্দ্র করে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলে দাবি তাদের।

এক বিবৃতিতে সংস্থাটির উদ্দেশে বেশ কড়া বার্তাও দেওয়া হয়েছে। এ ঘটনা ঘিরে আরও একটি প্রশ্ন সামনে এসেছে—এআইয়ের যুগে কোনো তারকার মুখ, নাম কিংবা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার? প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অধিকার নিয়েও তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতা।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী উর্বশীকে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অভিনেতা অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

আরও পড়ুন

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম