রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন এ তারকা দম্পতি। এ মুহূর্তে তারা ব্যস্ত রয়েছেন এ সিনেমার প্রচার নিয়ে। এর মধ্যেই রণবীর কাপুরের জন্মদিন ছিল সোমবার (২৮ সেপ্টেম্বর)। স্বামীর জন্মদিন উপলক্ষ্যে দিলেন এক আদুরে বার্তা অভিনেত্রী আলিয়া ভাট।
এর আগে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ ‘রণলিয়া’ দম্পতির ঘরে জন্ম নিয়েছে মেয়ে রাহা। তাদের প্রেম-সুখের দাম্পত্য এখনো অটুট রয়েছে। তবে কাজের দিক থেকে আলিয়া ভাটের চেয়ে খানিকটা বেশিই ব্যস্ত রণবীর কাপুর।
‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শক্তিমান অভিনেতা রণবীর কাপুর। সামাজিক মাধ্যম নেটদুনিয়ায় পোস্টটি শেয়ার হতেই আলোচনায় চলে আসেন তিনি। তার ভক্ত-অনুরাগীরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এমন ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করলেন ‘রণলিয়া’ দম্পতি। সোমবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের জন্মদিন। জীবনের বিশেষ দিনটিতে তাই স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট।
বিনোদন জগতে প্রেমিক কিংবা স্বামী সাধারণত তাদের কোলে তুলে নিতে দেখা গেলেও রণবীর কাপুরের বাস্তব জীবনে দেখা গেল অনন্য এক নজির। স্ত্রী অভিনেত্রীর কোলে ঠাঁই পেলেন রণবীর কাপুর, যা মূলত নজর কেড়েছে এই তারকা দম্পতির ভক্ত-অনুরাগীদের মাঝে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানেই ধরা পড়েছে রণবীর-আলিয়ার মাখোমাখো সম্পর্ক। প্রথম ছবিতে দেখা গেছে, ঘরের কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম ভালোবাসায় কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া ভাট।
কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর কাপুর ও লাল পোশাকে আলিয়া ভাট একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে খুনসুটিতে মেতে আছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘শুভ জন্মদিন কিউটি’।
