Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

Advertisement

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা গ্ল্যামার নয়, অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক মনোযোগ কাড়তে চেয়েছেন। তাই অভিনেত্রী সবসময় সেই কাজকে প্রাধান্য দিয়েছেন, যার গল্পে আছে গভীরতা আর চরিত্রে আছে ভিন্নতা। আর সেসব চরিত্র দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে নিরলস পরিশ্রম করে গেছেন তিনি।

তারকা নন বরং নন্দিত ও গুণী অভিনেত্রী হিসেবে খ্যাত রিচা চাড্ডা। যে কারণে অনেক দিন পর্দায় দেখতে না পাওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করতে দেখা গেছে তার ভক্ত-অনুরগীদের। কিন্তু তারা জানে না, ঠিক কোন কারণে অভিনয় থেকে দূরে সরে আছেন নন্দিত এ অভিনেত্রী।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা চাড্ডা ও আলি ফজল। ২০২৪ সালে তারা জন্ম দেন শিশুকন্যা জুনেইরা ইদার। এখন তাদের সম্পর্কের সমীকরণ একদম অন্যরকম। দিনের বেশিরভাগ কথাবার্তা হয় মেয়েকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা বলেন, ‘আজকাল আমাদের বেশিরভাগ আলোচনাই হয় বাড়ির জিনিসপত্র কেন্দ্র করে। যেমন কে কী করবে, কে কীসের খরচ দেবে, চিঠি পাঠানো বা বাড়িওয়ালার সঙ্গে কথা বলা— এগুলোই চলতে থাকে।’

দাম্পত্যে ভালোবাসা থাকবেই। আর শুধু ভালোবাসার জেরে একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা যায়। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী— জীবনের এই বদল সম্পর্কের সমীকরণও অনেক সময় বদলে দেয়। যতই একে অন্যকে অনেক ধরে চিনে থাকুন, এক ছাদের তলায় আসার পর অভ্যাসের পার্থক্য, মতের অমিল এবং চাহিদার ফারাক বেশি করে চোখে পড়বে। কিন্তু যতই ঝড় আসুক, দাম্পত্যে কোনো আঁচ পড়ে না। আর সেটি সম্ভব হয় শুধু সম্মান ও বিশ্বাসের জেরে বলে জানান রিচা চাড্ডা।

অভিনেত্রী বলেন, সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও বিশ্বাস হলো এমন দুটি বিষয়, যার সঙ্গে তিনি আপস করতে নারাজ। বিশ্বাস মানে আপনার স্বামী আপনার প্রতি অনুগত শুধু এটার ওপর আস্থা রাখা নয়। বরং এটাও যে, যদি কোনো প্রয়োজন পড়ে, সেখানে আলি আছে।

গত কয়েক বছরে প্রেমিক-প্রেমিকা থেকে বাবা-মা হয়ে উঠেছেন রিচা চাড্ডা ও আলি ফজল। আর স্বাভাবিকভাবেই তাদের জীবনযাপন বদলেছে। তবে এ দম্পতি মনে করেন, এ মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছেন তারা। আর এই সম্পর্ক সুন্দর হয়ে উঠেছে শুধু পারস্পারিক সম্মান ও বিশ্বাসের জেরে। 

রিচা চাড্ডা বলেন, ‘যেখানে সম্মান নেই, সেখানে সম্পর্ক টিকতে পারে না। যখনই কেউ কারও সঙ্গে প্রতারণা করবে বা ভুল কিছু ঘটবে, তখনই সম্পর্ক ভেঙে যাবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

আলোচনায় কৃতি শ্যানন ‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

বক্স অফিসে কে এগিয়ে

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

ব্যবসায়ীকে মারধর, অভিনেত্রী গ্রেফতার

ব্যবসায়ীকে মারধর, অভিনেত্রী গ্রেফতার

আরও পড়ুন

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

আলোচনায় কৃতি শ্যানন ‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম