Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া চিত্রনায়িকা পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। 

সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে কথা বলার সময় ওই পডকাস্টে পরীমনি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন। 

সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরীমনি জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন। 

তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে। 

তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই চিত্রনায়িকা। 

আক্ষেপের সুরে পরীমনি বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন। 

উল্লেখ্য, ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমনি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

বিয়ে হয়নি ইবির সেই প্রেমিক যুগলের

বিয়ে হয়নি ইবির সেই প্রেমিক যুগলের

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

ইবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, আজ বিয়ে

ইবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, আজ বিয়ে

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারায় ছিল পুলিশ

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারায় ছিল পুলিশ

আরও পড়ুন

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

প্রাক্তনের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

‘সম্মান ছাড়া সম্পর্ক ভাঙবেই’, আলির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে রিচা চাড্ডা

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

দীর্ঘ ১৩ বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য ফাঁস করলেন তাপসী পান্নু

আলোচনায় কৃতি শ্যানন ‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

‘অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম