Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

Advertisement

দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং শীর্ষস্থানীয় সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে এআইইউবির শিক্ষার্থীরা তাদের থিসিস ও গবেষণায় শিল্পখাতের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবেন এবং ব্রেইন স্টেশন ২৩-এর প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি কারিগরি পরামর্শ ও তত্ত্বাবধান পাবেন।

এআইইউবি ক্যাম্পাসের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মো. আবদুর রহমান এবং ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষে নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস, এসবিইউ হেড আসিফ হক, প্রযুক্তিবিদ মুনির হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস বলেন, ‘এআই এখন শুধু গবেষণার বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। পড়াশোনার সময়েই শিক্ষার্থীরা যদি বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পান, তাহলে তারা দেশে ও বিদেশে যেকোনো কাজের জন্য তৈরি থাকবেন। এআইইউবির সঙ্গে এই সমঝোতা স্মারক সেই পথে একটি বড় পদক্ষেপ।’

এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান বলেন, ‘এআইইউবি সর্বদাই আধুনিক ও বিশ্বমানের প্রযুক্তিগত শিক্ষার প্রসারে কাজ করে আসছে। আমাদের ১২০টি উচ্চক্ষমতাসম্পন্ন পিসি সংবলিত তিনটি বিশেষায়িত ল্যাব ও সুপারকম্পিউটিং অবকাঠামো রয়েছে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনন্য।’

এই যৌথ উদ্যোগের আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি-এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম ও আরএজিসহ বাংলাদেশের স্থানীয় চাহিদাভিত্তিক এআই সমাধান নিয়ে গবেষণা হবে। এআইইউবির উন্নত ল্যাব ও কম্পিউটিং অবকাঠামো এ গবেষণায় ব্যবহৃত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা ব্রেইন স্টেশন ২৩-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। দুই প্রতিষ্ঠান যৌথভাবে হ্যাকাথন, এআই কর্মশালা ও সেমিনার আয়োজন করবে এবং ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারেও অংশ নেবে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এআইইউবির ফ্যাকাল্টি অব সায়েন্সের সহযোগী ডিন প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

এআই ঝুঁকি এড়াতে একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

এআই ঝুঁকি এড়াতে একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮

এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮

মেটার ক্যামেরবিহীন এআই চশমা, কী সুবিধা এতে

মেটার ক্যামেরবিহীন এআই চশমা, কী সুবিধা এতে

আরও পড়ুন

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম