চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ছবিতে পরিবর্তন আনতে এখন আর জটিল ফটো এডিটিং সফটওয়্যার শেখার প্রয়োজন হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন টুলে কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা দিয়েই ছবির পোশাক, পটভূমি, আলো কিংবা পুরো পরিবেশ বদলে ফেলা সম্ভব।
তবে এআই দিয়ে ছবি সম্পাদনার সময় একটি সাধারণ সমস্যা দেখা যায়—ছবির অন্য অংশ পরিবর্তন করতে গিয়ে ব্যক্তির আসল চেহারাতেও পরিবর্তন চলে আসে। মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট কিংবা ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য বদলে গিয়ে ছবিটি কৃত্রিম মনে হতে পারে। কিছু বিষয় মাথায় রেখে প্রম্পট লিখলে এ ধরনের সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
ভালো মানের ছবি ব্যবহার করুন
এআই দিয়ে ছবি এডিট করার আগে পরিষ্কার ও উচ্চমানের ছবি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। মুখ যত স্পষ্ট থাকবে, এআই টুলও তত ভালোভাবে মুখের বৈশিষ্ট্য শনাক্ত ও সংরক্ষণ করতে পারবে।
অন্যদিকে কম রেজল্যুশনের, ঝাপসা বা অতিরিক্ত অন্ধকার ছবি ব্যবহার করলে এডিটের সময় মুখের বিভিন্ন বৈশিষ্ট্যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে।
কী পরিবর্তন চান, তা নির্দিষ্ট করুন
এআই টুলকে শুধু ‘ছবিটি সুন্দর করে দিন’ ধরনের সাধারণ নির্দেশ দিলে টুল নিজের মতো করে মুখের বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারে। তাই কোন অংশ পরিবর্তন করতে হবে এবং কোন অংশ অপরিবর্তিত রাখতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা ভালো।
যেমন লিখতে পারেন—‘ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন, কিন্তু ব্যক্তির মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট ও ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখুন।’
এভাবে নির্দেশ দিলে এআই বুঝতে পারে ছবির কোন অংশে কাজ করতে হবে এবং কোন অংশে পরিবর্তন করা যাবে না।
মুখ ও পরিচয় সংরক্ষণের নির্দেশ দিন
অনেক এআই এডিটিং টুলে ‘preserve facial identity’ বা ‘keep face unchanged’-এর মতো নির্দেশনা ব্যবহার করা যায়। প্রয়োজনে প্রম্পটে স্পষ্টভাবে উল্লেখ করতে পারেন যে ব্যক্তির পরিচয়, মুখের গঠন ও স্বাভাবিক বৈশিষ্ট্য যেন কোনোভাবেই পরিবর্তন না করা হয়।
এর পাশাপাশি বয়স, চুলের ধরন, মুখের আকৃতি এবং অভিব্যক্তি অপরিবর্তিত রাখার নির্দেশও দেওয়া যেতে পারে।
একসঙ্গে অনেক পরিবর্তন করবেন না
একবারে পোশাক, ব্যাকগ্রাউন্ড, চুল, আলো এবং অন্যান্য উপাদান পরিবর্তনের নির্দেশ দিলে এআইয়ের ভুল করার সম্ভাবনা বাড়তে পারে। তাই ধাপে ধাপে এডিট করা তুলনামূলকভাবে কার্যকর।
প্রথমে শুধু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখুন। এরপর প্রয়োজন অনুযায়ী আলো, পোশাক বা পরিবেশে পরিবর্তন আনুন। এতে মূল চেহারা ঠিক রাখা সহজ হয়।
এডিট করা ছবি ভালোভাবে পরীক্ষা করুন
এআই দিয়ে ছবি তৈরি হওয়ার পর সেটি ভালোভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে চোখ, নাক, ঠোঁট, ত্বকের দাগ ও মুখের অন্যান্য স্বাভাবিক বৈশিষ্ট্য আগের মতো আছে কি না, তা জুম করে দেখুন।
এ ছাড়া হাত, আঙুল, শরীরের গঠন ও অনুপাতেও কোনো অস্বাভাবিক পরিবর্তন এসেছে কি না, সেটিও খেয়াল করা দরকার।
মনে রাখতে হবে, এআই প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, সব সময় মূল ছবির প্রতিটি বৈশিষ্ট্য নিখুঁতভাবে ধরে রাখতে পারে না। তাই ব্যক্তিগত ছবি এডিট করার ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মে ছবি আপলোড করছেন এবং সেই সেবা আপনার ছবি বা ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।
ব্যবহার করতে পারেন এসব প্রম্পট-
রয়্যাল ব্ল্যাক লুক:
“Create a royal luxury portrait with a dark premium studio background. Keep my original face and identity exactly the same. Dress me in an elegant black outfit. Add warm golden rim lighting and cinematic shadows. Do not change my facial structure or identity.”
প্রফেশনাল প্রোফাইল ছবি:
“Create a clean professional headshot. Preserve my original face, identity, facial proportions, and natural appearance. Use a simple background, balanced lighting, and formal clothing. Avoid beauty filters, face reshaping, or artificial facial changes.”
বিচ ভ্যাকেশন লুক:
“Edit this image into a realistic luxury beach vacation photograph. Keep my original face and facial identity unchanged. Place me on a beautiful tropical beach during golden hour. Add stylish vacation clothing, natural sunlight, and professional travel photography.”
