Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

রজনীকান্ত। ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সিনেমাটি মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা। সেই অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। 

সেই অনুষ্ঠানে এ বর্ষীয়ান অভিনেতার বিনয়ী স্বভাবের রহস্য জানতে চান পরিচালক নেলসন দিলীপকুমার। অনুষ্ঠানে রজনীকান্তকে প্রশ্ন করেন পরিচালক— তার এই বিনয় কি সহজাত নাকি অন্যদের কথা ভেবে নিজেকে সেভাবে ধরে রাখেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, দেখুন, আমি তারকা হলেও অভিনয়টা করতে খুব ভালোবাসি। কিন্তু তারচেয়েও বেশি ভালো লাগত, কন্ডাক্টরের কাজ করতে। 

তিনি বলেন, কারণ পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, এই তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি— সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে— নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। সে কারণে প্রায়ই বেঙ্গালুরু যাই। কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবে?

রজনীকান্তের কথা শুনে হেসে ফেলেন নেলসন দিলীপকুমার। ছবির দলের সদস্যরাও হাততালি দিয়ে তাকে উৎসাহ দেন। পরিচালক বলেন, স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে এক মারাঠী পরিবারে জন্ম বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার। পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে নানা ধরনের কাজ করেছেন রজনীকান্ত। কুলি থেকে বাস কন্ডাক্টর— কাজের অভিজ্ঞতার তালিকায় রয়েছে অনেক কিছুই। পরবর্তী সময়ে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার সুবাদে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পরই বদলে যায় তার জীবনের গতিপথ। ছবিতে অভিনয় করার জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। তার পরের ইতিহাস সবারই জানা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম