Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পুষ্পা-২ মুক্তির আগেই বিপাকে আল্লু অর্জুন, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

পুষ্পা-২ মুক্তির আগেই বিপাকে আল্লু অর্জুন, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা-২ মুক্তির আগেই বিপাকে পড়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে অভিনেতার নামে হায়দরাবাদে পুলিশে অভিযোগ করা হয়েছে।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যেই এ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। 

আল্লু তার অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এ বিশেষণ নিয়েই আপত্তি উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশে বলেন—  আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন। অভিনেতার এ মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত।

জানা গেছে, অনুরাগীদের দেশের সেনার সঙ্গে তুলনা করায় হায়দরাবাদের জহরনগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে— সেনারা সম্মাননীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।

অভিযোগ দায়ের হওয়ার পর এখন পর্যন্ত আল্লুর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে অভিনেতা তার অনুরাগীদের কীভাবে সম্বোধন করেন, সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি ‘পুষ্পা ২’ বক্স অফিসে কী কী নজির স্থাপন করে, সেদিকেও নজর থাকবে সবার।

Advertisement

বলিউড দক্ষিণী সিনেমা আল্লু অর্জুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম