Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবেক প্রেমিককে জ্যান্ত পুড়িয়ে হত্যা, নার্গিস ফখরির বোন গ্রেফতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

সাবেক প্রেমিককে জ্যান্ত পুড়িয়ে হত্যা, নার্গিস ফখরির বোন গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

‘রকস্টার’ খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে গ্রেফতার করেছে আমেরিকান পুলিশ। নিউইয়র্কের কুইন্সে তার সাবেক প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেফতার করা হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেমিক এডওয়ার্ড জেকবস বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই ঘটনা ঘটেছে। 

পুলিশকে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছেন, এডওার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি। 

নিউইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে। এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নেওয়া নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’ 

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফকিরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন। 

নার্গিসের যখন ছয় বছর বয়স, মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলে দেন নার্গিস। তবে কয়েক বছর থেকে অভিনয়ে আর তেমন সক্রিয় নন তিনি।

Advertisement

বলিউড আলিয়া ফাকরি নার্গিস ফাকরি

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম