Logo
Logo
×

Advertisement

বিনোদন

সৌদি আরবে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পিএম

সৌদি আরবে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি মেহজাবীন

ছবি: ফেসবুক

Advertisement

মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ জায়গা করে নিয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে বেশ কয়েকজন হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেদ্দার কালচার স্কয়ারে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানেই নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছিলেন মেহজাবীন।

‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। রেড সি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে সিনেমাটি। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’।

Advertisement

মেহজাবীন চৌধুরী

Advertisement

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম