Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জহিরকে: পুনম সিনহা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

জহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জহিরকে: পুনম সিনহা

ছবি: সংগৃহীত

Advertisement

বিয়ের আগে নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাদের। বর্তমানে তারা সুখে আছেন, সংসার করছেন। চলতি বছর জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ভিন্নধর্মে বিয়ে। তাই পরিবার প্রথম দিকে নাকি রাজি ছিল না! পরিবারকে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল সোনাক্ষীর। তাই বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ের পিঁড়িতে বসছিলেন না। কিন্তু অবশেষে বহু বাধা পেরিয়ে চারহাত এক হয়েছে যুগলের।

ভিন্নধর্মে বিয়ে নিয়ে সমস্যার কথা অবশ্য কখনো স্বীকার করেনি সিনহা পরিবার। তবে জহিরের একটি পোস্ট ইঙ্গিত দিল, বিয়ের আগে অনেক কঠিন পথ পেরিয়ে এসেছেন তারা। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু সম্পর্ক থাকে যা অদৃশ্য সুতোয় বাঁধা। সোনাক্ষীর সঙ্গে নাকি তার এমনই সম্পর্ক।

জহিরের শেয়ার করা এক পোস্টে লেখেন, সঠিক সময় আসার আগে পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ড দু’টি মানুষের কখনোই মিলন হতে দেয় না। সেই নির্দিষ্ট সময় বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটবে। এই অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলো না ঘটলে দু’জনের হয়ত কখনোই দেখা হত না। কিন্তু এই ব্রহ্মাণ্ড এই ভাবেই সবটা সাজিয়ে রেখেছে।

জহিরের সেই পোস্টের শেষে তিনি লিখেন, একটা সময় সবটা উপলব্ধি করতে পারবেন। দু’জনে দেখা হলে বুঝবেন, পরস্পরের জন্য নিজেদের মনকে প্রস্তুত করতেই এত দিন এত বাধা পেরোতে হয়েছে।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সোনাক্ষী। সেখানে সোনাক্ষীর মা পুনম সিনহা দাবি করেন, জহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জহিরকে। পুনম বলেন, ‘আমার মা বলতেন, তাকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাকে সে বেশি ভালবাসে।

মায়ের কথা শুনে সোনাক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, এটা নিয়ে তর্ক হতে পারে। জহির মনে করে, সে আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা একটা বিষয়।

Advertisement

বলিউড সোনাক্ষী সিনহা জহির ইকবাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম