Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রচারে আসছে তানিয়া বৃষ্টির নতুন ছয় নাটক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

প্রচারে আসছে তানিয়া বৃষ্টির নতুন ছয় নাটক

ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমান প্রজন্মের নাটকের অভিনেত্রীদের মধ্যে আলোচিত তানিয়া বৃষ্টি। প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাজ করছেন সময়ের সেরা নাট্য নির্মাতাদের সঙ্গে। 

গত এক মাসে তার অভিনীত ছয়টি নতুন নাটক ইউটিউবে প্রচারে এসেছে। এগুলো হলো-মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’, জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’ ও ‘পুতুলের ঘর’, ইশতিয়াক আহমেদের ‘ফিরে এসো অনিন্দিতা’, মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ও রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। 

প্রত্যেকটি নাটকেই তানিয়ার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। যে কোনো চরিত্রেই নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন বলে নির্মাতারাও তার ওপর আস্থা রাখছেন। 

নতুন এ ছয় নাটকে অভিনয় এবং নিজের আগামী দিনের কাজ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘সর্বশেষ নির্মিত নাটকটির জন্য প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়াও অন্যান্য পাঁচটি নাটকের জন্যও বেশ ভালো সাড়া মিলছে। একেকটি নাটকের গল্প একেক রকম। যে কারণেই দর্শক ভিন্নতা পাচ্ছেন। প্রত্যেক পরিচালকের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রযোজক, নাট্যকারসহ কলাকুশলীদের প্রতিও আমি কৃতজ্ঞ। অনেক ভালোবাসা আমার সব ভক্ত দর্শকের জন্য।’ 

এদিকে শিগগিরই প্রচারে আসছে তানিয়া বৃষ্টি অভিনীত ‘ডিসকো বুয়া’ নাটকটি। এটি এটিএন বাংলায় শিগগিরই প্রচারের অপেক্ষায় থাকা শহীদ উন নবী পরিচালিত ধারাবাহিক ‘মুসিবত আনলিমিটেড’র একটি পর্ব।

Advertisement

তানিয়া বৃষ্টি

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম