Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বক্স অফিসে বাজিমাত রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

বক্স অফিসে বাজিমাত রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র

ছবি: সংগৃহীত

Advertisement

২০১৩ সালের ৩১ মে প্রথম মুক্তি পায় রণবীর ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'।  সে বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটি।  মুক্তির ১১ বছর পেরিয়ে গেলেও যে সিনেমাপ্রেমীদের কাছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি তার প্রমাণ পাওয়া গেল আবারও।  চলতি বছরের ৩ জানুয়ারি সিনেমাহলে ফের মুক্তি পায় করণ জোহরের ধার্মা প্রোডাকশনের সিনেমাটি।  পুনরায় মুক্তির পরও বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে সিনেমাটি।  

পুনরায় মুক্তির প্রথম দিনে ভারতে ১ কোটি ১৪ লাখ রুপি আয় করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’।  বছরের প্রথম সপ্তাহান্তে প্রায় ৬ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে রণবীর-দীপিকা অভিনীত সিনেমাটি।

 ছবিটি প্রথম সোমবার ১ কোটি ৬০ লাখ রুপি আয় করে।  এরপরে মুক্তির পঞ্চম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আয় করেছে যথাক্রমে ১ কোটি ৭০ লাখ রুপি, ১ কোটি ৮০ লাখ রুপি এবং ১ কোটি ৪৫ লাখ রুপি। 

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মোট আয় বর্তমানে প্রথম সপ্তাহে ১৩ কোটি ৫ লাখ রুপি।  এরমধ্য দিয়ে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি  ২০২৫ সালে হিন্দি সিনেমার জগতে প্রথম হিট ছবি হিসেবে আবির্ভূত  হলো।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই কাল্ট রোমান্টিক সিনেমাটি ভারতে প্রায় ১৭৮ কোটি রুপি আয় করেছিল।  ২০২৫ সালে পুনরায় মুক্তির মধ্য দিযে এটি যে শীঘ্রই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে তা বুঝতে আর বাকি নেই কারো।  বর্তমানে শুধুমাত্র ভারতেই সিনেমাটির আয় ১৯২ কোটি ৩০ লাখ টাকা। 

সিনেমাটিকে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন ছাড়াও প্রধান চরিত্রে রয়েছে আদিত্য রায় কাপুর এবং কালকি কোচলিন।

সূত্র: পিংকভিলা

Advertisement

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর দীপিকা পাড়ুকোন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম