Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভৌতিক গল্পে সাফা কবির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

ভৌতিক গল্পে সাফা কবির

Advertisement

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকে সবসময় রোমান্টিক চরিত্রে তাকে দেখা যায়। 

তবে এবার ব্যতিক্রমী এক চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। কাজ করেছেন ভৌতিক গল্পের নাটকে। নাম ‘প্রতিধ্বনি’। পরিচালনা করেছেন সিকদার ডায়মন্ড।

এ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘আমার ক্যারিয়ারে ভৌতিক গল্পের কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি ভৌতিক নয়। তাই শুরু থেকেই এ নাটকটি নিয়ে আলাদা আগ্রহ ছিল। সবমিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে।’  

নাটকটি গতকাল একটি ওটিটি প্ল্যাটফর্মে  প্রকাশ হয়েছে।

Advertisement

সাফা কবির

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম